September 12, 2026, 2:01 am
শিরোনাম :
রূপসায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে আটকে রেখে কুপিয়ে জখমের অভিযোগ কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নড়াইলের কলাবাড়িয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা  কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন

পাইকগাছা আদালত ভবনে ছাদ ধস, আতঙ্কে বিচারক-আইনজীবী ও বিচারপ্রার্থীরা

Reporter Name

পাইকগাছা আদালত ভবনে ছাদ ধস, আতঙ্কে বিচারক-আইনজীবী ও বিচারপ্রার্থীরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জরাজীর্ণ ভবনে ছাদ ও পলেস্তারা ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটিতে বিচার কার্যক্রম পরিচালনা করায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আদালতের সিএসআই অফিস কক্ষের পুরোনো ছাদের একটি বড় অংশ বিকট শব্দে ধসে পড়ে। গভীর রাতে ঘটনা ঘটায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দিনের বেলায় ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, ১৯৮৩ সালে নির্মিত ভবনটির দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার হয়নি। বিভিন্ন স্থানে ফাটল ও ছাদের অংশ দুর্বল হয়ে পড়েছে। গত দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ এজলাস কক্ষের ছাদের নিচে তাবু টানিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আদালতের সংশ্লিষ্টরা দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন আধুনিক ভবন নির্মাণ করে বিচারক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পাইকগাছা কোর্টের সিএসআই মো. তরিকুল ইসলাম ছাদ ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে ঘটনা ঘটায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।



ফেসবুকে আমরা