September 13, 2026, 3:48 am
শিরোনাম :
রূপসায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে আটকে রেখে কুপিয়ে জখমের অভিযোগ কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নড়াইলের কলাবাড়িয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা  কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন

রূপসায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে আটকে রেখে কুপিয়ে জখমের অভিযোগ

Reporter Name

 

রূপসায় সাংবাদিকের ছেলেকে ডেকে নিয়ে আটকে রেখে কুপিয়ে জখমের অভিযোগ

রূপসা (খুলনা) প্রতিনিধি:

খুলনার রূপসায় সাংবাদিকের ছেলে আব্দুল্লাহ যোবায়েরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সারা রাত আটকে রেখে পরদিন সকালে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত জাসস নেতা শাহজালাল লস্করের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর আনন্দনগর গ্রামের শাহজালাল লস্কর যোবায়েরকে ডেকে নিয়ে তার দুটি মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেন। পরদিন সকালে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের হাঁটুর নিচে কুপিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জাতীয় দৈনিক আমার দেশ-এর রূপসা প্রতিনিধি ও রূপসা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক বাবর হোসেন বাকী রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন। রূপসা থানার ওসি জাহিদ আনোয়ার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।



ফেসবুকে আমরা