September 10, 2026, 8:51 pm
শিরোনাম :
কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নড়াইলের কলাবাড়িয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা  কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ পরিকল্পনা নিয়ে কর্মশালা

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ পরিকল্পনা নিয়ে কর্মশালা

Reporter Name

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ পরিকল্পনা নিয়ে কর্মশালা

আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থা নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর পৌরসভা পানি শাখা কার্যালয়ে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় নবলোক পরিষদের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য, মৎস্য, কৃষি, প্রাণিসম্পদ, শিক্ষা, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খরা, লবণাক্ততা ও আকস্মিক বন্যায় পানি ও স্যানিটেশন ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে স্থানীয়ভাবে উপযোগী প্রযুক্তি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।



ফেসবুকে আমরা