September 10, 2026, 8:50 pm
শিরোনাম :
কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নড়াইলের কলাবাড়িয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা  কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ পরিকল্পনা নিয়ে কর্মশালা

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত – সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান ও কোষাধ্যক্ষ রাজু আহমেদ নির্বাচিত –

Reporter Name

  1. মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত – সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান ও কোষাধ্যক্ষ রাজু আহমেদ নির্বাচিত –

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬, দীর্ঘ এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার খুলনা প্রেসক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব আবু তৈয়ব এবং সহ-সভাপতি পদে মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. রাজু আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. খায়রুল আলম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, এস এম মাহবুবুর রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ ও রামিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব চত্বরে নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।



ফেসবুকে আমরা