September 10, 2026, 8:50 pm
শিরোনাম :
কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নড়াইলের কলাবাড়িয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা  কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ পরিকল্পনা নিয়ে কর্মশালা

নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন

Reporter Name

নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন

  1. মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ১০ বছরের মাদরাসা ছাত্রকে ধর্ষণের মামলায় মেরাজ আলী মিরাজ (২৫) নামে এক মাদরাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ আলী মিরাজ আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাকে বিমর্ষ অবস্থায় দেখা যায়।
নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মেরাজ আলী মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী রুদ্রপুর গ্রামের আমানুল্লাহ হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা এলাকার জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদরাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ওই মাদরাসার শিক্ষক মিরাজ ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ২০২৫ সালের ১৩ জুলাই মিরাজকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক মেরাজ আলী মিরাজকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার পর আদালত এলাকায় এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়।



ফেসবুকে আমরা