September 18, 2026, 7:39 pm
শিরোনাম :
পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড পাইকগাছায় মনসা পূজায় নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ পাইকগাছা-তালায় সাইকেল র‌্যালি, নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি নগরীতে কাউন্সিলর প্রার্থী আল আমিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প লবণাক্ত পানির আগ্রাসন ঠেকাতে পাইকগাছায় গোলটেবিল বৈঠক পাইকগাছায় লবণাক্ততা রোধে টেকসই সমাধান নিয়ে গোলটেবিল

নড়াগাতীতে কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা

Reporter Name

নড়াগাতীতে কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা

নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সুধীজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি মজুমদার, কলাবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াচুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা লিয়াকত হোসেন সানাসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।
নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।



ফেসবুকে আমরা