কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান
নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ হোসেন আলী যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) তিনি নড়াগাতী থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে মোঃ হোসেন আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা ঝিনাইদহ। তিনি মহেশপুর থানার শিবানন্দপুর গ্রামের বাসিন্দা।
নড়াগাতী থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমের স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ হোসেন আলী।