নড়াগাতীর জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, রেমিট্যান্স যোদ্ধা ও তারুণ্যের প্রতীক মোঃ রাসেল মোল্লা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে তাঁর সমর্থকদের উদ্যোগে সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়েছে। নড়াগাতী থানার পাশ থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও মোড়ে এসব তোরণ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তোরণগুলোতে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার ছবি ও ইউনিয়নবাসীর দোয়া-সমর্থন প্রত্যাশার বার্তা স্থান পেয়েছে।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর কাছে নিজের পরিচিতি তুলে ধরছেন। তাঁর সমর্থকদের দাবি, রাসেল মোল্লা সাবেক ছাত্রনেতা, প্রবাসজীবনে রেমিট্যান্স যোদ্ধা এবং পরিচ্ছন্ন ইমেজের একজন তরুণ নেতৃত্বপ্রত্যাশী।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাসেল মোল্লা ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।