September 18, 2026, 7:39 pm
শিরোনাম :
পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড পাইকগাছায় মনসা পূজায় নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ পাইকগাছা-তালায় সাইকেল র‌্যালি, নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি নগরীতে কাউন্সিলর প্রার্থী আল আমিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প লবণাক্ত পানির আগ্রাসন ঠেকাতে পাইকগাছায় গোলটেবিল বৈঠক পাইকগাছায় লবণাক্ততা রোধে টেকসই সমাধান নিয়ে গোলটেবিল

পাইকগাছায় ইয়াবাসহ তিন জন আটক 

Reporter Name

পাইকগাছায় ইয়াবাসহ তিন জন আটক

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭পিচ ইয়াবাসহ মুদি দোকানের মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী ফরহাদ হোসেন ও নাহিদ খানকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, কাশিমনগরের মোঃ রফিকুল ইসলামের পুত্র ফরহাদ হোসেন রাশিফ(২২) মোঃ নাসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের পুএ চা দোকানি মোহাম্মদ শামীম মোড়ল(২৬) চা দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করেছেন। দোকানের আড়ালে গভীর রাত অবধি মাদক বেচাকেনা করা হচ্ছিল। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা