September 22, 2026, 6:35 am
শিরোনাম :
বকেয়া ১ কোটি ২৪ লাখ টাকা! নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম-দুর্নীতির অভিযোগ বটিয়াঘাটায় গোবিন্দ বাড়ৈ হত্যা: এজাহার ঘিরে নানা প্রশ্ন আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বেতন-ভাতা না দেওয়ার অভিযোগে নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রায় ৭ কোটির প্রকল্পে স্থবিরতার পাহাড়, চরম অবহেলা নাকি ফান্ডের মারপ্যাঁচ পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃত্যু মাদারীপুরের নিখোঁজ স্কুল ছাত্রীকে ফিরে পেতে নড়াইল আদালতে পিতার মামলা পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

বকেয়া ১ কোটি ২৪ লাখ টাকা! নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Reporter Name

 

বকেয়া ১ কোটি ২৪ লাখ টাকা! নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,খুলনা :

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনার সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহসহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা, কর্মক্ষেত্রে হয়রানি ও জীবননাশের হুমকিসহ নানা অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, প্রোমোশন অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. মাহমুদ হাসান। এসব অভিযোগের প্রতিকার চেয়ে তিনি গত শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। পাশাপাশি তিনি আইনি নোটিশ দিয়েছেন প্রফেসর ডঃ আবু ইউসুফ মোল্লার বিরুদ্ধে। আয়োজিত সংবাদ সম্মেলনে

লিখিত বক্তব্যে মাহমুদ হাসান বলেন, তিনি ২০১৬ সালের ১ অক্টোবর থেকে নর্দান ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন কাজ করার পরও তাকে বেতন-ভাতা ও বিভিন্ন পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ৩৬ মাসের বকেয়া বেতন-ভাতা বাবদ ১৬ লাখ ৮১ হাজার ১২৮ টাকা, প্রভিডেন্ট ফান্ড বাবদ ৯ লাখ ১৩ হাজার ৬৩০ টাকা, বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজের পারিশ্রমিক ও যাতায়াত বাবদ ৭৩ লাখ ৮৫ হাজার টাকা এবং অন্যান্য ব্যক্তিগত পাওনা ২৫ লাখ টাকা সহ মোট ১ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৫৮ টাকা পাওনা রয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, পাওনা টাকা পরিশোধের জন্য বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও তাগাদা দেওয়া হলেও বিষয়টি কালক্ষেপণ করা হয়েছে। নিয়মতান্ত্রিক তদন্ত, লিখিত কারণ দর্শানো বা চাকরির বিধিমালা অনুসরণ না করেই গত ৫ সেপ্টেম্বর তাকে এক মাসের ছুটি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। একই সঙ্গে সিনিয়র ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদনের নির্দেশ দেওয়া হয় বলেও অভিযোগ করেন। মাহমুদ হাসানের অভিযোগ, নির্ধারিত দায়িত্ব পালন শেষে পাওনা টাকার দাবি করায় তাকে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়। এমনকি গত ৬ সেপ্টেম্বর জীবননাশের হুমকি দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি ক্রয়, প্রশাসনিক কার্যক্রম ও প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতি হয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে পাওনা ১ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৫৮ টাকা পরিশোধসহ কর্মক্ষেত্রে হয়রানি ও জীবননাশের হুমকির অভিযোগের প্রতিকার দাবি করা হয়েছে।

মাহমুদ হাসান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আদালতের দ্বারস্থ হবেন। তবে এসব অভিযোগের বিষয়ে নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ এর ০১৭৫৫-৫১৩১১১  মোবাইল ফোনে একাধিক বার কল করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে নর্দান ইউনিভার্সিটির রেজিস্টার খান ইমাম বলেন, উনি অতিরিক্ত চালাক ও একজন জটিল মানুষ। উনি প্রতিষ্ঠান থেকে  বিভিন্ন সম্পদ লুটপাট করেছেন বলে অভিযোগ করেন।

 



ফেসবুকে আমরা