September 20, 2026, 4:40 am
শিরোনাম :
১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বেতন-ভাতা না দেওয়ার অভিযোগে নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রায় ৭ কোটির প্রকল্পে স্থবিরতার পাহাড়, চরম অবহেলা নাকি ফান্ডের মারপ্যাঁচ পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃত্যু মাদারীপুরের নিখোঁজ স্কুল ছাত্রীকে ফিরে পেতে নড়াইল আদালতে পিতার মামলা পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড পাইকগাছায় মনসা পূজায় নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত

বেতন-ভাতা না দেওয়ার অভিযোগে নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name

বেতন-ভাতা না দেওয়ার অভিযোগে নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা, কর্মক্ষেত্রে হয়রানি, অনিয়ম-দুর্নীতি ও জীবননাশের হুমকির অভিযোগ তুলে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনার সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ ও তার পরিচালনা পর্ষদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মাহমুদ হাসান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে

লিখিত বক্তব্যে মাহমুদ হাসান দাবি করেন, ২০১৬ সালের ১ অক্টোবর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। দীর্ঘদিন চাকরি করার পরও প্রায় ৩৬ মাসের বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন পাওনা পরিশোধ করা হয়নি। তার দাবি অনুযায়ী মোট পাওনার পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৫৮ টাকা।

তিনি আরও অভিযোগ করেন, পাওনা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কর্তৃপক্ষ কালক্ষেপণ করেছে। পাশাপাশি কর্মক্ষেত্রে অপমান-অপদস্থ করা, দায়িত্ব পালনে বাধা এবং চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান মাহমুদ হাসান। নোটিশে পাওনা পরিশোধ ও অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে।



ফেসবুকে আমরা