September 18, 2026, 11:29 pm
শিরোনাম :
পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড পাইকগাছায় মনসা পূজায় নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ পাইকগাছা-তালায় সাইকেল র‌্যালি, নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি নগরীতে কাউন্সিলর প্রার্থী আল আমিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প লবণাক্ত পানির আগ্রাসন ঠেকাতে পাইকগাছায় গোলটেবিল বৈঠক পাইকগাছায় লবণাক্ততা রোধে টেকসই সমাধান নিয়ে গোলটেবিল

পাইকগাছায় লবণাক্ত পানি রোধে অংশীজনদের গোলটেবিল বৈঠক

Reporter Name

পাইকগাছায় লবণাক্ত পানি রোধে অংশীজনদের গোলটেবিল বৈঠক

আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) থেকে
খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসতি ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ এবং টেকসই সমাধান নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে সৃজন প্রজেক্টের আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব, কৃষিজমি ও বসতি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সহনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও সৃজন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ।



ফেসবুকে আমরা