September 18, 2026, 7:40 pm
শিরোনাম :
পাইকগাছায় ৭ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড পাইকগাছায় মনসা পূজায় নৌকা বাইচ, হাঁসধরা ও সাঁতার প্রতিযোগিতা কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি ৪ অফিসার ও ২ অডিটর সাময়িক বরখাস্ত পলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণ পাইকগাছা-তালায় সাইকেল র‌্যালি, নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি নগরীতে কাউন্সিলর প্রার্থী আল আমিনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প লবণাক্ত পানির আগ্রাসন ঠেকাতে পাইকগাছায় গোলটেবিল বৈঠক পাইকগাছায় লবণাক্ততা রোধে টেকসই সমাধান নিয়ে গোলটেবিল

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২

Reporter Name

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এর আগে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছিল।
মামলা সূত্রে জানা যায়, কুলসুর গ্রামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় আশিক সরদার ও জুয়েল সরদার আসামী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুলসুর গ্রামের আল-আমিন সরদারের ছেলে মোঃ আশিক সরদার (২০), রহমান সরদারের ছেলে জুয়েল সরদার (৩০) এবং জাহিদের ছেলে মোঃ ফারুক (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কুলসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।L
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ দুপুর ১২টার দিকে কুলসুর গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (সংশোধনী-২০২০) ৬ জুন মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ১০।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুকে আমরা