September 10, 2026, 9:39 pm
শিরোনাম :
কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি নড়াইলের কলাবাড়িয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড কালিয়ার বড়দিয়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা এমইউজের নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা  কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ পরিকল্পনা নিয়ে কর্মশালা

কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

Reporter Name

কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

নড়াইল প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা করি, সবাই আমরা বৃক্ষ রোপণ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের পৃষ্ঠপোষকতায় নড়াইলের কালিয়া উপজেলার ১০নং পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা