কাজীবাছা নদীতে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
খুলনার বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছিল। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।