কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার কপিলমুনিতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নকল লেবেল ব্যবহার ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে দ্বীপ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং কর্ণফুলি টি হাউজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল উপস্থিত ছিলেন।