হিরামন সাগর :
একটি নিরীহ বিড়ালকে প্রথমে খাবারের সঙ্গে বিষ প্রয়োগ এবং পরে বেদম মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, বটিয়াঘাটা উপজেলার বারোআড়িয়া কলেজ মোড় এলাকায়। বুধবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় বিড়ালটি গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটে বেড়াচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিড়ালটিকে খাবারের সঙ্গে বিষ দেওয়ার পর তার ওপর নির্মমভাবে হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত বিড়ালটি যন্ত্রণায় ছটফট করতে করতে আশ্রয়ের সন্ধানে এদিক-ওদিক ছুটছে।
নিরীহ প্রাণীর ওপর এমন নির্মম নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা কোনোভাবেই কাম্য নয়।