August 29, 2026, 10:45 pm
শিরোনাম :
পহরডাঙ্গায় কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলে সুলতান উৎসবের জমজমাট আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল ৪০০ শিশু পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিএসটিআই অনুমোদনহীন বেকারি পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সুন্দরমহলে মটর চুরি করতে গিয়ে যুবক আটক কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন

নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশ কর্মকর্তা আহত

Reporter Name

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক কারবারিদের হামলায় এসআই খোকন হাওলাদার আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি হারুনকে তল্লাশির সময় তার সহযোগীরা এসআই খোকন হাওলাদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে। পরে তারা হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত এসআইকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সাইদুল্লা হিমেল জানান, তিনি শঙ্কামুক্ত। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান



ফেসবুকে আমরা