August 29, 2026, 10:45 pm
শিরোনাম :
পহরডাঙ্গায় কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলে সুলতান উৎসবের জমজমাট আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল ৪০০ শিশু পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিএসটিআই অনুমোদনহীন বেকারি পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সুন্দরমহলে মটর চুরি করতে গিয়ে যুবক আটক কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন

পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Reporter Name

পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. তনু জমাদ্দার।
শনিবার (২৯ আগস্ট) পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। তার দাবি, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এলাকায় মাদক কেনাবেচা ও সেবন, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে।
তনু জমাদ্দার অভিযোগ করেন, গত ৫ আগস্ট একটি মুদি দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করা হয়। পরে আশ্রয় নেওয়া বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় ও আদালতে তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলাগুলোকে তিনি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পরিবারের সদস্যসহ এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়।



ফেসবুকে আমরা