কয়রা (খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নিজ অর্থায়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা সদর ইউনিয়ন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইউপি চেয়ারম্যান এম এ হাসান। বুধবার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, রাস্তার পাশ ও সরকারি খাস জমিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই এবং দলের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।