কয়রা প্রতিনিধি :
খুলনার কয়রায় জমির আইল ট্রাক্টর দিয়ে নষ্ট করতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী সুতির অফিস গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোজাম গাজী ও তার স্ত্রী মনজিলা বেগমকে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ, কালাম সরদার, সালাম সরদারসহ কয়েকজন রড ও দা দিয়ে হামলা চালায়। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। কয়রা থানার ওসি জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।