September 14, 2026, 8:40 am

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, নিহত ১ আহত ৬

Reporter Name

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে হামলা, নিহত ১ আহত ৬

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ আরও ছয়জন আহত হন।
নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। আহত সারফিনা বেগম অভিযোগ করেন, আসলামসহ প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এতে সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় মিসকানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।



ফেসবুকে আমরা