August 31, 2026, 3:15 am
শিরোনাম :
নড়াগাতীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পহরডাঙ্গায় কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলে সুলতান উৎসবের জমজমাট আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল ৪০০ শিশু পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিএসটিআই অনুমোদনহীন বেকারি পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সুন্দরমহলে মটর চুরি করতে গিয়ে যুবক আটক কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক

নড়াগাতীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name

নড়াগাতীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে নড়াইলের নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টিএম সিরাজুল ইসলাম। বক্তব্য দেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত কে.এম. ওমর ফারুক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল্লাহ বিন হাবিবসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জি. এম. হাসান এবং সঞ্চালনা করেন মো. শরিফুল ইসলাম।
বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণা জোগায়। পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান।



ফেসবুকে আমরা