August 29, 2026, 10:45 pm
শিরোনাম :
পহরডাঙ্গায় কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলে সুলতান উৎসবের জমজমাট আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল ৪০০ শিশু পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিএসটিআই অনুমোদনহীন বেকারি পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সুন্দরমহলে মটর চুরি করতে গিয়ে যুবক আটক কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন

সুন্দরমহল বাজার কমিটির সভাপতির মৃত্যুতে শোকসভা, ৬ ঘণ্টা দোকানপাট বন্ধ

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সুন্দরমহল বাজার কমিটির সভাপতি আবুল কাশেম গাজী (৬০) আকস্মিক মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার তাঁর মৃত্যুতে সুন্দরমহল বাজার কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুন্দরমহল বাজারের সব দোকানপাট বন্ধ রাখা হয়। পরে বাজার কমিটির উদ্যোগে আয়োজিত শোকসভায় ব্যবসায়ী,বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়,বুধবার আবুল কাশেম গাজী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে আবুল কাশেম গাজী স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



ফেসবুকে আমরা