August 29, 2026, 10:45 pm
শিরোনাম :
পহরডাঙ্গায় কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলে সুলতান উৎসবের জমজমাট আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল ৪০০ শিশু পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে বিএসটিআই অনুমোদনহীন বেকারি পাইকগাছায় হামলা-ভাঙচুর ও মাদকের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সুন্দরমহলে মটর চুরি করতে গিয়ে যুবক আটক কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন

পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ,পুনঃনিয়োগের দাবি

Reporter Name

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও নিয়োগবঞ্চিত আবেদনকারীরা।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে পৌর শহরের চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানান।
তাদের অভিযোগ, নিয়োগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট দল ও গোষ্ঠীর কর্মী-সমর্থকদের প্রাধান্য দেওয়া হয়েছে। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ বেকার যুবকরা বঞ্চিত হয়েছেন।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত ফলাফল বাতিল ও পুনঃনিয়োগের দাবি জানিয়ে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। একই দাবিতে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা