দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :
খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের ফারজানা (২২), তাঁর বোন রুবিয়া (২০) এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাশিশু। পুলিশ জানায়, খুলনা থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন।
মোটরসাইকেলচালক শেখ শিহাব অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।