August 28, 2026, 7:55 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

কয়রায় জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত

Reporter Name

কয়রায় জমি নিয়ে সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহতকয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে দক্ষিণ ঘুগরাকাটি বিলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মঞ্জুরুল ইসলাম, আঃ কাদের, তাদের মা আনোয়ারা বেগম ও পুত্রবধূ খাদিজা খাতুন। পরিবারের অভিযোগ, পৈতৃক জমিতে ধান রোপণের পর তা দেখতে গেলে একই গ্রামের মনসুর গাজী, তার ছেলে মফিজুল ও হাফিজুল গাজীসহ কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আনোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। কয়রা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা