পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তর-এর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। বক্তারা বলেন, প্লাস্টিক দূষণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই পাটের ব্যাগ ব্যবহার বৃদ্ধি, জনসচেতনতা এবং আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।