August 28, 2026, 11:18 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

ভাইরাল ভিডিওর দাবি ভুয়া, ভারতে ঘটনাস্থলেই ধর্ষণ আসামিদের ফাঁসি হয়নি

Reporter Name

এইচ এম সাগর (হিরামন): সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ভারতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে সাত আসামিকে ঘটনাস্থলেই ফাঁসি দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

জানা গেছে, ভিডিওটি মহারাষ্ট্রের নাসিক জেলায় এক পরিবারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের নিয়ে পুলিশের ক্রাইম সিন রি-ক্রিয়েশন (ঘটনাস্থল পুনর্নির্মাণ) চলাকালে ধারণ করা। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও পুলিশের তথ্যে কোথাও ধর্ষণের ঘটনা বা ঘটনাস্থলেই ফাঁসি কার্যকরের তথ্য নেই।

তথ্য-প্রমাণ বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার হলেও সেটিকে মিথ্যা দাবি জুড়ে বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।



ফেসবুকে আমরা