September 17, 2026, 5:03 pm
শিরোনাম :
পাইকগাছা-কয়রায় লবণাক্ত পানির আগ্রাসন, হুমকিতে কৃষি ও সুপেয় পানি নড়াগাতীতে কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা হাইকোর্টের নির্দেশ: অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা পাইকগাছায় লবণাক্ত পানি রোধে অংশীজনদের গোলটেবিল বৈঠক পুলিশের পোশাকে কন্টেন্ট ক্রিয়েটর : পুলিশে জয়েন্ট দাবির ছবি ভাইরাল, পাইকগাছায় সমালোচনার ঝড় দি পাটনা একাডেমির অ্যাডহক কমিটির প্রথম সভা ও সংবর্ধনা নড়াগাতীর জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ, বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরন কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার

Reporter Name

পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় চোরাই মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকা থেকে কোহিনুর বেগম (৪৫) ও আসাদুল ইসলাম (২১) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ফ্রিজ ও একটি বক্স খাট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহানা সুলতানা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বাদীর খালাতো ভাই মানবাধিকারকর্মী আমিনুর ইসলামের পৌর সদরের বিদ্যুৎ পাওয়ার গ্রিডের পেছনে একটি বাসা রয়েছে। অফিসিয়াল কাজে ঢাকায় যাওয়ার সময় তিনি বাসার চাবি শাহানা সুলতানার কাছে রেখে যান। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাট, ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরি হওয়া বক্স খাট আটককৃতদের কাছে রয়েছে বলে জানতে পেরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে কোহিনুর বেগম ও আসাদুল ইসলামকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কৃপাসিন্দু মৃধা জানান, চুরি হওয়া মালামাল জব্দ করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আওয়াল কবির বলেন, অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা