
নিজস্ব প্রতিবেদক :
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয়রা নদীর তীরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ ও শিশুটির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটার কাজীবাছা নদী ও তেঁতুলতলা এলাকায় একাধিক মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।