August 28, 2026, 9:17 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

সংস্কৃতি মন্ত্রীকে খুলনা জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরীর খুলনায় আগমন উপলক্ষে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এডভোকেট নিতাই রায় চৌধুরী বিএনপির তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে জোরদার করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এসএম শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূর, নগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদসহ দলীয় নেতৃবৃন্দ।



ফেসবুকে আমরা