August 28, 2026, 8:53 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

কুমিল্লার ডিসির বিরুদ্ধে সাংবাদিকদের সাক্ষাৎ না দেওয়ার অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎ না দেওয়া, দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা, ফোন না ধরা এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য চাইলে অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) কাছে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সম্প্রতি কয়েকটি বিষয়ে বক্তব্য নিতে গিয়ে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। দৈনিক আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি এম হাসান মামলা প্রত্যাহার ও নিষ্পত্তি সংক্রান্ত তথ্য জানতে ডিসির কার্যালয়ে গেলে তাকে এডিসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অন্যদিকে নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য নিতে গিয়ে ডিবিসির কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিনকেও প্রায় ১০ মিনিট অপেক্ষা করিয়ে পরে এডিসির বক্তব্য নিতে বলা হয়। তিনি ডিসির বক্তব্য নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত এডিসির বক্তব্য নিয়েই প্রতিবেদন করতে হয়।
এ ধরনের আচরণে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা