August 28, 2026, 7:36 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছায় গড়ইখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

Reporter Name

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দক্ষিণ কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক মানষ কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কৃষ্ণ পদ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব হিমাদ্রী শেখর দে।
সভায় প্রদীপ মণ্ডল, বিপুল সরদার, সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, ভুদেব মণ্ডল, মনোজিৎ মণ্ডল, রাম চন্দ্র ঢালী, তেজেন্দ্র নাথ মণ্ডল, কল্যাণ মণ্ডল ও মতিলাল রায় বক্তব্য রাখেন।

বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা