August 28, 2026, 10:32 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

সেলাই মেশিন দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, র‍্যাব-৬ ও র‍্যাব-৮ বরাবর তদন্তের আবেদন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সেলাই মেশিন ও প্রশিক্ষণ দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগে র‍্যাব-৬ (খুলনা) ও র‍্যাব-৮ (বরিশাল) বরাবর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের সভাপতি ফকির মিরাজ আলী শেখ এ আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, ০১৩২৫৯১১২৩৮ নম্বর ব্যবহারকারী মাহবুব নামের এক ব্যক্তি নিজেকে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে জনপ্রতি ১০০ টাকা করে ফরমের মূল্য আদায় করেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এভাবে বহু মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‍্যাবের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।



ফেসবুকে আমরা