নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সেলাই মেশিন ও প্রশিক্ষণ দেওয়ার নামে অর্থ সংগ্রহের অভিযোগে র্যাব-৬ (খুলনা) ও র্যাব-৮ (বরিশাল) বরাবর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয়ের সভাপতি ফকির মিরাজ আলী শেখ এ আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, ০১৩২৫৯১১২৩৮ নম্বর ব্যবহারকারী মাহবুব নামের এক ব্যক্তি নিজেকে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় দিয়ে জনপ্রতি ১০০ টাকা করে ফরমের মূল্য আদায় করেছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এভাবে বহু মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাবের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।