August 28, 2026, 10:52 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ, প্রধানমন্ত্রীর কাছে ৪ দফা দাবিতে স্মারকলিপি

Reporter Name

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে, স্যার পি.সি. রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৪ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নাম বিজ্ঞানী পি.সি. রায়ের নামে নামকরণ, রাডুলীতে তাঁর বসতভিটা সংরক্ষণ, জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ এবং তাঁর বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান উন্নীতকরণ।
স্মারকলিপি প্রদানকালে স্মৃতি সংসদের সভাপতি ডা. মুহাম্মদ কওসার আলী গাজী, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদারসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা