August 28, 2026, 11:21 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

জমি নিয়ে বিরোধে পাইকগাছায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

Reporter Name

খুলনা প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া এলাকায় পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জিরবুনিয়া ২ নম্বর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, জিরবুনিয়া গ্রামের আব্দুর রশিদ হাওলাদার ও তার সহযোগীরা মো. মোসলেম মোড়লের জমিতে জোরপূর্বক মাটি কাটছিলেন। খবর পেয়ে মোসলেম মোড়ল ও তার ভাইরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুর রশিদ হাওলাদারের নেতৃত্বে ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মো. মোসলেম মোড়ল (৪০), মোজাম্মেল হক (৩৬), নিজাম মোড়ল (৩৩) এবং ফাতেমা বেগম (৩০) গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, মোসলেম ও নিজামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। ফাতেমা বেগমকে লাঠি, শাবল ও কোদাল দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দু’জন মোসলেম ও নিজামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুকে আমরা