পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সিভিএ কার্যকরী দল এ সভার আয়োজন করে।
থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ধর্মীয় নেতা ও সিভিএ কার্যকরী দলের সদস্যরা অংশ নেন। সভায় শিশু শ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধ, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।