August 28, 2026, 6:51 pm
শিরোনাম :
কয়রায় অপহরণ ও হত্যা মামলার ‘নিখোঁজ’ নারী ঢাকায় জীবিত উদ্ধার নড়াইলে শুরু দু’দিনব্যাপী সুলতান উৎসব নড়াইল প্রতিনিধি: আ.লীগ নেতা আলমগীরকে ঘিরে তেরখাদা বিএনপিতে ফের বিতর্ক ডুমুরিয়ায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুইজন আটক নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন বন্ধুর দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য ও স্ত্রীর মৃত্যু খুলনা গেজেটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনায় ৩ বিদেশি পিস্তল ও বিপুল অস্ত্রসহ একজন গ্রেপ্তার, সন্দেহে আরও ৩ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

ভারত-বাংলাদেশ সীমান্তে স্মার্ট নজরদারি ব্যবস্থা পরিদর্শনে অমিত শাহ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি রেডিওভিত্তিক স্মার্ট ফেন্সিং ও সীমান্ত নজরদারি ব্যবস্থা পরিদর্শন করেছেন। শনিবার তিনি সরেজমিনে এই প্রযুক্তি ঘুরে দেখেন।
নতুন ব্যবস্থার মাধ্যমে সীমান্তের বেড়ায় কোনো ভাঙচুর বা কারসাজি শনাক্ত হলেই তাৎক্ষণিকভাবে বিএসএফ সদস্যদের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে। পাশাপাশি দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় ইনফ্রারেড অ্যালার্ম প্রযুক্তির কার্যকারিতাও পর্যালোচনা করেন তিনি।
সফরে অমিত শাহ সীমান্ত নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএসএফের কয়েকটি অবকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে ভারতের সীমান্তকে আরও নিরাপদ ও দুর্ভেদ্য করে তোলাই সরকারের লক্ষ্য।



ফেসবুকে আমরা