
আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) থেকে:
খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হুসাইন আহমেদ ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে যক্ষ্মাজনিত জটিলতায় চিকিৎসাধীন। দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসায় পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। তার সহপাঠীরা চিকিৎসার জন্য গণ-ফান্ডিং শুরু করেছেন। সহায়তা পাঠানো যাবে বিকাশ/নগদ: ০১৯২৬-৮১৮০৬১। একটি ছোট সহায়তাও বাঁচাতে পারে একটি সম্ভাবনাময় জীবন।